শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা ও বীজ বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২.৩১ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সিরাজগঞ্জ পৌর পার্কের সামনে এ গাছের চারা ও বীজ তুলে দেন দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার।

এসময় হাজী আব্দুস সাত্তার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, ছায়া প্রদান ও পুষ্টির চাহিদা মেটাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।”

চারা গ্রহনকারীদের উৎসাহ দিয়ে তিনি আরও বলেন, “চারাগুলো আপনারা ভালোভাবে রোপন করে যত্ন ও পরিচর্যা করবেন। গাছগুলো বড় হয়ে যখন ফল দেবে তখন আমাকে উপহার দেবেন। আর যিনি সুন্দরভাবে পরিচর্যা করে শাক সবজি ফলিয়ে এনে আমাকে উপহার দিতে পারবেন, তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।”

অনুষ্ঠানে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রায় ২৫০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনগণের মাঝে দুটি করে পেঁপে ও কাঁচা মরিচের চারা এবং লাউ, শসা ও মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা ঞয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারাও প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা