শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

উল্লাপাড়ায় মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম খান

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪.১১ পিএম

মো: আরিফুল ইসলাম আরিফ উল্লাপাড়া সংবাদদাতা 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল শরাফতিয়া আলীম মাদরাসার নতুন চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার (২৬ অক্টোবর) সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আরিফুল হকের সভাপতিত্বে জনপ্রতিনিধি, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকেরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, একটি মাদরাসাকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীসমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী খোন্দকার শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস সাত্তার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. আব্দুল বারী এবং গজাইল অনার্স কলেজের অধ্যক্ষ মুঞ্জিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ছবি সংযুক্ত

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা