শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কামারখন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২.৪৮ পিএম

খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি:

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা যুবদল। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত র‍্যালিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নির্ধারিত স্থানে সমবেত হন। পরে উপজেলা যুবদলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে যুবদলের পাশাপাশি বিএনপি, ছাত্রদল, কলেজ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরাও অংশ নেন।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালিকে ঘিরে কামারখন্দে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম আলী মন্ডল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাতে রাব্বি সুমন। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এ সময় নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

বক্তারা আরও বলেন, যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কামারখন্দ উপজেলা যুবদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা