শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উদযাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬.২৮ পিএম

বেলকুচি সংবাদদাতা:

এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ১৮০তম বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি এবং বহির্বিভাগে রোগী ও সাধারণ মানুষের জন্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে কার্ডিলজি বিভাগের প্রধান ডা, সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ডা.  মিজানুর রহমান রাজুর সঞ্চালনায় সভা অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. মনিরুল ইসলাম, অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমান, অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম, অধ্যাপক ডাঃ আশরাফ উদ্দিন মল্লিক, ডাঃ মোস্তাফিজুর রহমান রাশেদ প্রমুখ।

সভায় চিকিৎসকরা জানান, অ্যানেস্থেসিয়া শুধু অস্ত্রোপচারের সময় ব্যথামুক্ত রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন, অপারেশন চলাকালে শ্বাস-প্রশ্বাস ও হৃদযযন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণ, ব্যথা নিয়ন্ত্রণ এবং অস্ত্রোপচার- পরবর্তী নিবিড় পরিচর্যায় অ্যানেস্থেসিওলজিস্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এ সময় রোগীদের উদ্দেশে বলা হয়, অ্যানেস্থেসিয়া গ্রহণের আগে নিজের শারীরিক সমস্যা, চলমান ওষুধ, অ্যালার্জি এবং পূর্ববর্তী অ্যানেস্থেসিয়ার কোনো জটিলতার ইতিহাস চিকিৎসককে জানানো অত্যন্ত জরুরি। পাশাপাশি অ্যানেস্থেসিয়া সম্পর্কে অযথা ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা