শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে এনায়েতপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮.৩৮ পিএম

এনায়েতপুর সংবাদদাতা :

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এনায়েতপুর থানা সদর থেকে জামায়াতের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও সহকারী সেক্রেটারি শেখ মো. আইয়ুব আলী।

সমাবেশে জামায়াত নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে এর সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। তাঁদের অভিযোগ, সেদিন প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছিল, যা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা।

বক্তারা ওই ঘটনায় জড়িত এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা