শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২.৩০ পিএম

উজ্জল, প্রতিনিধি

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মজলুম সাধারণ মানুষকে স্বস্তি ও শান্তি দেয়া এবং সকলের বাসযোগ্য একটি সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যাচ্ছি৷ মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের অত্যন্ত প্রেরণা হিসেবে কাজ করবে৷

শনিবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনীর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বই মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷

পাট চাষীরাদের সরাসরি সুধিধা পাওয়ার সম্পর্কে তিনি বলেন, আমরা কৃষকদের সুবিধা দেয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছি৷ কৃষকদের সরাসরি বীজ, সার ও কিটনাশন দিচ্ছি৷ গত ১৭ বছর পাটের ক্রয় সেন্টার বন্ধ। এগুলো আমরা চালু করার চেষ্টা করে যাচ্ছি৷ বাজার মনিটরিং এর ব্যবস্থা নিচ্ছি৷ যাতে মধ্যস্বত্বভোগীরা এভাবে দাঁদন দিয়ে বিভিন্নভাবে কৃষকের কাছ থেকে আসল যে ন্যায্য মূল্য কেড়ে নিতে না পারে৷ পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে।

এতে প্রধান বক্তা ছিলেন- মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন – ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম শহিদুল ইসলাম প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা