শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

বিশ্ব বসতি দিবসে সিরাজগঞ্জে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২.৩৯ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং গণপূর্ত বিভাগের আয়োজনে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নজরুল চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম র‌্যালির উদ্বোধন করেন। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান।

 

গভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা এবং পরিকল্পিত ও টেকসই নগরায়ণ গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নাগরিকদের নানা ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত আবাসন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নগর উন্নয়নের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনযাত্রার মান, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক নিরাপত্তার বিষয়গুলোও সমান গুরুত্ব দিতে হবে। টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আফসানা ইয়াসমিন এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা