শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

বেতিল বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২.৪৪ পিএম

এনায়েতপুর সংবাদদাতা:

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল হাট-বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ, সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন চৌহালী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। নির্বাচনে সমিতির ৪৫৬জন ভোটারের মধ্যে ৪০৪জন  ভোট প্রদান করেন। সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার ২৩২ ভোট, সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ৩৩৬ ভোট, সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রুমান মন্ডল, নুর আলম মোল্লা, বেলাল হোসেন, জহুরুল ইসলাম মির্জা, ময়েন উদ্দিন বেপারি ও নাসির উদ্দিন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা