শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

যৌন হয়রানি প্রতিরোধে সকল মাদ্রাসায় কমিটি গঠনের নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬.১১ পিএম

যমুনার কথা ডেস্ক:

যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় কমপক্ষে পাঁচ সদস্যবিশিষ্ট ‘অভিযোগ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। কমিটির অধিকাংশ সদস্য নারী রাখার পাশাপাশি সম্ভব হলে নারীকে কমিটির প্রধান করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং যৌন হয়রানি প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রতিটি মাদরাসায় অভিযোগ কমিটি গঠনের পর ই-মেইল অথবা ডাকযোগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করতে হবে। এ ছাড়া সব মাদরাসায় স্বচ্ছ কাঁচের অভিযোগ বক্স স্থাপন করতে হবে। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে কমিটির সদস্যদের উপস্থিতিতে ওই বক্স খুলতে হবে। মাদরাসায় যৌন হয়রানি প্রতিরোধে গঠিত কমিটির কার্যক্রমের প্রতিবেদন প্রতি মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, কোনো অভিযোগ পাওয়া গেলে কমিটিকে গুরুত্ব সহকারে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে আইনের আশ্রয় নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ নির্দেশনার মূল লক্ষ্য।

মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮-এর রায়ের আলোকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৬ জানুয়ারি ২০২৩ তারিখের স্মারক নম্বর ইআবি/রেজি/প্রশা/ইউজিসি (পার্ট-২) ২০২১-১১৬৭৪-এর পরিপ্রেক্ষিতে পুনরায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা