শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

রায়গঞ্জের ভূঁইয়াগাতিতে দোকানপাট ও স্ট্যান্ডের দখলে ব্যস্ততম সড়ক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬.৫১ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক, মহাসড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। বিশেষ করে ওভারব্রিজের নিচে ও আশপাশের এলাকায় দখলের কারনে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে জনদুর্ভোগ।

স্থানীয়রা জানান, ওভারব্রিজের নিচে গড়ে ওঠা এসব দোকান থেকে প্রতিনিয়ত ময়লা-আবর্জনা সড়ক ও মহসড়কের পাশে ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি বাড়ছে।

 

অন্যদিকে, একই এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে চার চাকার লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব যানবাহন আঞ্চলিক সড়ক ও মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোয় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা সুজন শেখ ও সুমন কুমার রায় বলেন, সড়কের জায়গা দখল করে দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড গড়ে ওঠায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত অবৈধ দখল ও স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানিয়েছেন।

শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, ‘রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় স্কুলে আসা-যাওয়ার সময় অনেক সমস্যা হয়। যানজটের কারণে রাস্তা পার হতেও ভয় লাগে।’

ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান বলেন, সড়ক দখল ও অবৈধ স্ট্যান্ডের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলের পরিচালক মাও. জাকারিয়া হোসেন বলেন, যানজটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের সড়কে চলাচলে নানা সমস্যায় পড়তে হয়। এতে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

পরিবেশ আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জের আহ্বায়ক সাংবাদিক দীপক কুমার কর বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং সড়কে বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত মনিটরিং না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। ভুইয়াগাঁতি এলাকায় যানজট নিরসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে আইনগত ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, সড়কে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো এবং অবৈধ স্ট্যান্ডের কারণে যান চলাচলে সমস্যা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা