যমুনার কথা ডেস্ক
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার মান্নাননগর নামে স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন জাকির সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে।
চাটমোহর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ জানান, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথিমধ্যে মান্নাননগরের মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।