যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার ছাতিয়ানতলি গ্রামের মহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও শহরের চককোবদাসপাড়ার হাফিজুল ইসলামের ছেলে ইউসুফ শেখ (২৭)।
সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।