যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৯৫টি ইয়াবাসহ ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে মাকদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)। বুধবার উপজেলার কালিয়া কান্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার বৃদ্ধা চায়না বেগম ওই গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ মাকদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নিজাম উদ্দিন খান বলেন, অভিযানকালে ওই বৃদ্ধার হাতে থাকা একটি জিপারযুক্ত পলি প্যাকেট থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।