শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে কৃষকের মুখে হাসি আগাম শীতকালীন সবজি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬.০৩ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জ জেলায় এবার আগাম শীতকালীন বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। এসব নতুন সবজি ইতোমধ্যেই হাট-বাজারে উঠতে শুরু করেছে। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে এ চাষের মাধ্যমে স্বচ্ছলতা ফিরছে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের।

কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার আগাম শীতকালীন সবজি চাষে সাড়ে ৮ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৫ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। তবে উল্লাপাড়া, রায়গঞ্জ, কামারখন্দ, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বেশি পরিমাণে এ সবজি চাষ হয়েছে। এছাড়া যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলেও এ সবজি চাষ করছেন কৃষকেরা। আগাম শীতকালীন এসব সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো, লাউ, কুমড়া, মুলা, গাজর, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ডাটা, সিম ও বিভিন্ন শাকসবজি। শীতের আমেজ শুরু হতে না হতেই এসব সবজি চাষ শুরু করেছেন কৃষকেরা। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা জমি লিজ নিয়ে এ চাষে ঝুঁকে পড়েছেন।

ইতোমধ্যেই এসব সবজি হাট-বাজারে উঠতে শুরু করেছে। শীতের আগেই পুরোদমে এ শীতকালীন সবজি চাষ শেষ হবে। হাট-বাজারে নতুন সবজির চাহিদাও বাড়ছে। পাশাপাশি এসব নতুন সবজির দাম ভালো থাকায় কৃষকেরাও খুশি।

স্থানীয় কৃষকেরা বলছেন, খরচ কম ও লাভ বেশি হওয়ায় লাউসহ আগাম শীতকালীন সবজি চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন। এ চাষে সংশ্লিষ্ট কৃষি বিভাগও কৃষকদের পরামর্শ দিচ্ছে। তবে চরাঞ্চলের বিভিন্ন সবজি আগেই হাট-বাজারে উঠেছে। নতুন সবজির মধ্যে লাউ, কুমড়া, মুলা, লালশাক, কপি ও বিভিন্ন সবজির চাহিদা বেশি। বর্তমানে হাট-বাজারে প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা এবং প্রতি পিস কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ শাকের মূল্য ও চাহিদাও বাজারে কম নয়। এবার শীতকালীন আগাম লাউসহ বিভিন্ন সবজি চাষে বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ বলেন, ইতোমধ্যেই লক্ষ্যমাত্রার প্রায় ৬০ শতাংশ লাউসহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। এসব চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ চাষে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা