শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে পরিবেশ দূষণে ৪টি কারখানার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১.২২ পিএম

বেলকুচি সংবাদদাতা:

সিরাজগঞ্জে পরিবেশ দূষণের কারণে অবৈধ ৪টি কারখানার মালিককে বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আড়াই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেলকুচি উপজেলার তামাই নতুন পূর্ব পাড়া গ্রামে ৪টি অবৈধ কারখানাগুলোতে সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে কারখানায় বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় গোলাম হোসেন ডাইং ৫০ হাজার, সাদিয়া কালার হাউস ৫০ হাজার, নাঈম টেক্সটাইল (লাকী হাজী) এক লক্ষ টাকা ও তামাই উত্তর পাড়া এলাকার পান্নু মুন্সী ডাইং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইটিপি স্থাপনপূর্বক পরিবেশ দূষণ না করে কারখানা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। ব্যর্থতায়, কারখানাগুলোর বিরুদ্ধে পুনরায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় বেলকুচি থানার পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের মোবাইল কোর্ট ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা