শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে চর উৎসব পালন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬.৩৬ পিএম
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চর উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্য, চরের জীবনযাত্রা, লোকসংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে উৎপাদনমুখী সমধারা সমবায় সমিতির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত উৎসবে চরের ঐতিহ্যবাহী খাবার, বাউলসংগীত ও ঘুড়ি উৎসবের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। দুপুরে কলাপাতায় পরিবেশন করা হয় পিঠুলি খাবার। বিকেলে বাউলসংগীতের সুর ও রঙিন ঘুড়ির উড়াউড়িতে উৎসবস্থলে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
আয়োজকেরা জানান, চরাঞ্চলের নিজস্ব সংস্কৃতি, মানুষের জীবনসংগ্রাম, কৃষি ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের বৈচিত্র্য সবার সামনে তুলে ধরাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে চরের মানুষের জীবনধারা ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোও এ আয়োজনের লক্ষ্য।
সমধারা সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ বলেন, সিরাজগঞ্জে এবারই প্রথমবারের মতো চর উৎসবের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে চরের নানা চিত্র, মানুষের জীবনযাপন, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও জানান, চরের সম্ভাবনা ও সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদার করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চর উৎসব চরের প্রকৃতি, লোকজ সংস্কৃতি ও গ্রামীণ জীবনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা