শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮.০৯ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রকল্প, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় ও কালেক্টরেট চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে জীবাণুর সংক্রমণ ও বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশ্ব হাত ধোয়া দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান। তিনি সঠিকভাবে হাত না ধোয়ার কারণে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি সম্পর্কে আলোচনা করেন এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিটের প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে হাত ধোয়ার সরঞ্জামও বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা