যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, আমরা সকলেই ভোক্তা। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নের মাধ্যমেই ভোক্তাদের অধিকার রক্ষা করা সম্ভব। শিক্ষার্থীদের জন্যই আজকের এই আয়োজন। ভবিষ্যতে তারাই কোনো না কোনোভাবে এই আইন বাস্তবায়নে সম্পৃক্ত থাকবেন।
সেমিনারে সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ প্রমুখ।