শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব

  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫.৩৮ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব।’

বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, ‘আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।’

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পতনের পরেও এত সাহস! ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকিধমকি দিয়ে কোনো কাজ হবে না।’

সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনা নিয়েও কথা বলেন স্থানীয় এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। আপনাদের ভোটে নির্বাচিত।’ তিনি আরও বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গে নিয়েই দেশ চালাতে চাই।’

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা