শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে হাত ধোয়ার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬.৪৮ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

“পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের  অঙ্গ“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জনগনের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে বিভিন্ন নারী-পুরুষের মাঝে হাত ধোয়ার হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সাবান, গুড়া সাবান বিতরণ করেছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে শহরের মতি সাহেবের ঘাট জামে মসজিদের সামনে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় হাজী আব্দুস সাত্তার বলেন, মানব স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়া। প্রতিদিন আমরা দরজার হাতল, মুঠোফোন, টাকার নোট, যানবাহনের হাতলসহ বিভিন্ন বস্তু স্পর্শ করি। এসবের মাধ্যমে হাতে জীবাণু জমতে পারে। পরে সেই হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করলে কিংবা খাবার গ্রহণ করলে জীবাণু শরীরে প্রবেশের সুযোগ পায়। ফলে ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে।

তিনি আরো বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। বাংলাদেশ স্যানিটেশনে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে করোনা ভাইরাসজনিত সংক্রমণে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষতি সাধিত হলেও বাংলাদেশে এ রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা