যমুনার কথা প্রতিবেদক
বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে সরব হয়ে উঠছে পুরো ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ তুহিন বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনী সময় যত ঘনিয়ে আসছে আব্দুল ওয়াদুদ তুহিনের ভোটের জনপ্রিয়তায় বেশ এগিয়ে চলছে। ভোটারদের মুখেমুখে এখন তুহিন এর নাম। বিপুল ভোটে তার বিজয়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে তৃণমুল পর্যায়ের ভোটারদের মাঝে। ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুল ওয়াদুদ তুহিন এর পক্ষে সাধারণ মানুষের সমর্থন ও জোয়ার ততটাই দৃশ্যমান হচ্ছে। অলিগলি ও হাট বাজারে তার সমর্থন দিন দিন বেড়েই চলেছে।

ভোটারদের মতে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আব্দুল ওয়াদুদ তুহিন স্বচ্ছ ইমেজের নেতা হওয়ায় এবং জনগণের বিপদে-আপদে তাকে কাছে পাওয়ায় সাধারণ মানুষের আস্থা এখন তার ওপর বহুগুণ বেড়েছে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের এই জোয়ার আসন্ন নির্বাচনে আব্দুল ওয়াদুদ তুহিনের নিশ্চিত বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।
এক সময়ের তুখোড় ছাত্র নেতা আব্দুল ওয়াদুদ তুহিন দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ত্যাগী, নিঃস্বার্থ ও নির্মোহ একজন নেতা। ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার কারণে এলাকায় তার একটি আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এলাকাবাসীর ভাষ্যমতে, ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার কোনো বিকল্প নেই। রাজাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এখন তাকেই তাদের ভবিষ্যৎ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
সদা হাস্যজ্বল এই মানুষটি আগামী নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইউনিয়নের সর্বত্র সামাজিক, মানবিক ও উন্নয়ন কর্মকাণ্ড করে সকলের প্রসংশা অর্জন করবেন বলে মনে করেন ইউনিয়নবাসী।
আব্দুল ওয়াদুদ তুহিন বলেন, ইউনিয়নের মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছেন। আগামী নির্বাচনে ইউনিয়নের সাধারণ সচেতন নাগরিকগণ এবার একজন সৎ, যোগ্য ও দুর্নীতি মুক্ত ব্যাক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন।
তিনি বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের দোয়া ও আন্তরিক ভালবাসা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে বিজয়ী হতে চাই। আসন্ন রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সাধারন জনগন তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে, জনগনের সেবক হিসেবে সততার সাথে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবো বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাধারন জনগনের গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবো, ইনশাআল্লাহ।