মোঃ হোসেন আলী ছোট্ট
মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ এবং পুষ্প স্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার ( ১২ অক্টোবর) সকালের দিকে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম” নবগঠিত কমিটির আয়োজনে পুষ্প স্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ, সাবেক মন্ত্রী এ্যাড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সংগঠন এর উত্তরাঞ্চলের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান শেষে জিয়া উদ্দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষ রোপন-নিম গাছের চাড়া লাগানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।।