শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

উল্লাপাড়ায় ইউপি প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫.০১ পিএম

উল্লাপাড়া সংবাদদাতা:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোছা. নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে উধুনিয়া সড়কের ত্রিমোহনী এলাকায় সড়কের দুই পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের দুই সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা নিজেরাই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসক মোছা. নিলুফা ইয়াসমিন বলেন, ত্রিমোহনী এলাকায় সড়কের পাশে ঝোপঝাড় থাকায় মানুষের চলাচলে নানা ধরনের সমস্যা হতো। পাশাপাশি মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এসব ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা