শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

উল্লাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে বস্ত্র ও চাল বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫.৫১ পিএম

উল্লাপাড়া সংবাদদাতা:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি মাতৃমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এ. বি সিদ্দিক মিন্টুর উদ্যোগে ১৩০টি অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় ৮টি মন্দিরে চাল বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে এ. বি সিদ্দিক মিন্টু বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

এ উৎসবকে ঘিরে সমাজের প্রতিটি মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা থেকেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের সময় নতুন পোশাক  হাতে পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হবে।

 

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা