শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

উল্লাপাড়ায় শহীদ জেহাদের শাহাদাত বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬.২৪ পিএম

যমুনার কথা ডেস্ক 

১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের আজ ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জিহাদ স্মৃতি পরিষদ আয়োজিত দিবসটি উপলক্ষে শোক র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উল্লাপাড়া পৌর বিএনপি’র সদস্য সচিব মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, পৌরসভার সচিব সৈয়দ আশরাফুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ ও স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে তার অবদানের কথা স্মরণ করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়।

শেষে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা