শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কাজিপুরের দুইটি ইউনিয়ন পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯.১৬ পিএম

কাজিপুর সংবাদদাতা

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম কাজিপুরের চরাঞ্চলের চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়ন পরিদর্শন করেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দুটি ইউনিয়নের ভূমি অফিস ও বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন। প্রধান অতিথি রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শ্রেণিকক্ষে গিয়ে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।এরপর অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ করেন।

এরপর তিনি চরগিরিশ এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ে এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।

অনুষ্ঠানের আয়োজন করেন কাজিপুর উপজেলা প্রশাসন ও মনসুরনগর এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়।

সভায় প্রধান অতিথি কাজিপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও রোধ, মাদকসেবন ও ইভটিজিং রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ও নির্দেশনা দেন।একইসাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃক্ষরোপনের বিষয়ে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, প্রধান শিক্ষক আনছার আলীসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা