কাজিপুর সংবাদদাতা:
সিরাজগঞ্জের কাজিপুরে সোমবার রাতে বরইতলী মালোপাড়া বারোয়ারি শ্রী শ্রী দুর্গা মন্দির এবং বরইতলী নবদ্বীপপাড়া শিব মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, সিনিয়র সহ-সভাপতি ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ ওয়াদুজ্জামান মিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু ও নিশ্চিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মিয়া প্রমুখ।