শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কামারখন্দে হাসলাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৮.৫৬ পিএম

খাইরুল ইসলাম, কামারখন্দ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম করিম সরকার (২৯)। তিনি উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কাজ করেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হায়দারপুর গ্রামের ওই নারী গতকাল শুক্রবার বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শনিবার ভোরে অভিযুক্ত করিম নারীদের ওয়ার্ডে প্রবেশ করেন।

ভুক্তভোগী তরুণী সাংবাদিক কে বলেন, ‘ওই ছেলে এসে আমার নাম-ঠিকানা জিজ্ঞেস করে এবং ডেঙ্গু জ্বর হয়েছে কি না জানতে চায়। কথা বলতে বলতে সে আমার কপালে ও গলায় হাত দেয়। পরে পিঠে ও বুকে হাত দিয়ে বলে, “আপনার প্রচুর জ্বর।” তখন আমি চিৎকার করে আমার মাকে ডাকি। এরপর বিষয়টি দ্রুত ডিউটিরত নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। টের পেয়ে অভিযুক্ত ওয়ার্ড বয় দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক সূত্র জানায়, এর আগেও অভিযুক্ত করিমের বিরুদ্ধে এ ধরনের অসদাচরণের অভিযোগ উঠেছিল, যা সে সময় স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল।

ঘটনার বিষয়ে হাসপাতালের অন্তর্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনার পর আমরাও নিরাপত্তাহীনতায় রয়েছি। আমাদের নারী কর্মীদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারত।’

এ বিষয়ে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, ‘ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তবে শনিবার বিকেলে সর্বশেষ জানতে কল করা হলে তিনি কল রিসিভ করেনি।

অভিযুক্ত করিম সরকার আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী সাংবাদিক কে বলেন,মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আশা করি দ্রুতই অভিযুক্ত গ্রেপ্তার হবে।

এবিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনকে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনিও কল রিসিভ করেনি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা