চৌহালী সংবাদদাতা
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে কর্মহীন জেলেদের মধ্যে সরকারি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়ন খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান হাবলু। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, উপসচিব মনোয়ার হোসেন,ইইপি সদস্য আমিরুল ইসলাম সুরুজ, তাছলিমা খাতুন ও রবিউল ইসলাম প্রমুখ ।
১১০ জন জেলেকে প্রত্যেকে জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রসঙ্গ,গত ৮ অক্টোবর থেকে ইলিশ ধরা,পরিবহন, মজুত,বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার সরকার। আগামী ২২অক্টোবর পযন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।