চৌহালী সংবাদদাতা
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয় ”প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কাঁঠাল বাগানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌহালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শামীম জাহিদ তালুকদার, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নাছির উদ্দীন,তথ্য আপা প্রকল্পের তামান্না হক ও সহকারী শিক্ষক নুর আলম আনছারী প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারীগন উপস্থিত ছিলেন।