শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

চৌহালীতে যমুনায় ৮০ হাজার মিটার জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১.২০ পিএম

যমুনার কথা প্রতিবেদক:
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মাছ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকার করছিলেন। মৎস্যসম্পদ সংরক্ষণ ও মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে প্রায় ১২ লাখ টাকা মূল্যের জব্দ করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দ করা ইলিশ মাছ দরিদ্র ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়। অবৈধভাবে মাছ আহরণ বন্ধে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদীতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা