শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

চৌহালীতে রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬.০৫ পিএম

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো: জাকারিয়া জাহিদ মোল্লা মনোনীত হওয়ায় অত্র কলেজের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কলেজের অফিস কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ মো: মফিজুর রহমানের সঞ্চালনায় ও নবাগত এডহক কমিটির সভাপতি মো: জাকারিয়া জাহিদ মোল্লার সভাপতিত্বে

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: আনিস সিকদার, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাবুদ্দিন, সমাজসেবক মিয়ান বোরহান উদ্দিন, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আল-আমীন মোল্লা, ইউপি সদস্য মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদের মোল্লা ও সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সেরাজুল আলম, ছাত্রদলের সভাপতি সাব্বির মোল্লা, জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি জাহিদ সিকদার ও জিয়াপরিষদের সাধারণ সম্পাদক বাছেদ মোল্লা প্রমুখ।

বক্তব্যে অতিথিরা বলেন, “উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে কলেজের সভাপতি হিসেবে পেয়ে আমরা আনন্দিত। আমরা আশা করি তিনি কলেজের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের এডহক কমিটির নবাগত সভাপতি মো: জাকারিয়া জাহিদ মোল্লা তার বক্তব্যে বলেন । শিক্ষার পরিবেশ, সমস্যা এবং সম্ভাবনা সম্পর্কে ভালো ধারণা রয়েছে। এ কলেজের গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতা নিয়ে আমরা এ কলেজকে চৌহালী উপজেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করব—ইনশাআল্লাহ

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা