তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের সোলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শাহিন আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত শাহিন আলম সোলাপাড়া গ্রামের মৃত খইমুদ্দীন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ পৌর শহরের সোলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন আলমকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।