শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭.১৩ পিএম

তাড়াশ সংবাদদাতা:
দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে সিরাজগঞ্জের তাড়াশে প্রেস কনফারেন্সের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান, জি কে এস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসার আলী সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এফ এম শাহা আলম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, যুবনেতা আলমগীর হোসেন, এফ এম মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে ব্যাপকভাবে অবহিত করতে মসজিদ ও মন্দিরে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করা হবে।

এ সময় জানানো হয়, ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের টাকা বা ফি দিতে হবে না। পর্যায়ক্রমে উপজেলার সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে পরিবারের প্রবীণ ও প্রতিবন্ধী সদস্যদের তথ্য যাতে কোনোভাবেই বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রেস কনফারেন্স শেষে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা