শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

বেলকুচিতে ফুটসাল মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯.৩২ পিএম

বেলকুচি সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তামাই খন্দকার পাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটসাল মেগা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৬ই অক্টোবর শুক্রবার বিকেলে তামাই খন্দকার পাড়া স্কুল মাঠে আয়োজিত এই জমজমাট ফাইনালে মুখোমুখি হয় স্থানীয় দুটি শক্তিশালী দল ইয়াং স্টার এফসি একাদশ বনাম রয়েল কিংস এফসি একাদশ।

নির্ধারিত সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলাটি দর্শকদের দারুণ উপভোগ্য হয়ে ওঠে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে ৫-৫ গোলে সমতা হওয়ায় পরে ট্রাইবেকারে ইয়াং স্টার ২ রয়েল কিংস একাদশ ১ গোলে খেলাটি সমাপ্তি হয়, খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নির্ধারিত হয়। মাঠজুড়ে শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতি ও মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা উৎসবের আমেজে রূপ নেয়।

খেলা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উইনার্সআপ দলকে ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা সেই সাথে দলের খেলোয়াড়দের হাতে ট্রফি পুরস্কার তুলে দেন।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খন্দকার, অনুষ্ঠানে সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মোতালেব প্রামানিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ হাসি খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে অনন্য ভূমিকা রাখে।”

তামাই খন্দকার পাড়া ইয়াং স্টার ক্লাবের নেতৃবৃন্দ জানান, যুব ও কিশোরদের ইতিবাচক কাজে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সুন্দর ও সুষ্ঠুভাবে টুর্নামেন্ট সফল করায় তারা এলাকার সাধারণ মানুষ, দর্শক এবং অংশগ্রহণকারী সকল দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা