উজ্জল,টাঙ্গাইল
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহবানে টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর যৌথ আয়োজনে দৃষ্টি যেখানে সীমিত,সম্ভাবনা সেখানে সীমাহীন প্রতিপাদ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম মিয়া, জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদ বলেছেন সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের জন্য অন্যতম প্রধান সহায়ক উপকরণ। এদের আত্মনির্ভরশীলতা বাড়াতে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সব ধরনের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।