শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ধুনটে বৈদ্যুতিক ইস্ত্রি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯.৪৩ পিএম

রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামিউল হক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছামিউল হক ওই গ্রামের আব্দুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত দৌলত জামানের ছেলে ছবির উদ্দিনের (৪৮) বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি চুরি করতে যান ছামিউল। পরে চুরি করা ইস্ত্রিটি পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা