শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

প্রশাসনের নানা উদ্যোগে মিলছে না স্বস্তি: বেলকুচিতে যানজট যেন নিত্যদিনের সঙ্গী

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫.৪৮ পিএম

বেলকুচি সংবাদদাতা: 

সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার অন্যতম প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র মুকুন্দগাতি বাজার ও বাসস্ট্যান্ড। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই ব্যস্ততম সড়ক দিয়ে। তবে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব আর যত্রতত্র অবৈধ যানবাহন পার্কিংয়ের কারণে প্রতিদিন দেখা দিচ্ছে তীব্র যানজট। স্থানটিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় মোবাইল কোর্ট পরিচালনা ও অবৈধ উচ্ছেদ অভিযান চালালেও মিলছে না স্থায়ী সমাধান। ভুক্তভোগীদের দাবি অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক প্রশস্ত ও স্ট্যান্ড স্থাপন করলে যানজট নিয়ন্ত্রণে আসবে।

পথচারীরা বলেন, এই আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন সিরাজগঞ্জ সদর, এনায়েতপুর, শাহজাদপুর উপজেলায় যাতায়াতের জন্য বিপুল সংখ্যক যানবাহন ও এ্যাম্বুলেন্স চলাচল করে। রাস্তা প্রশস্ত না হওয়ায় মুকুন্দগাতি বাসস্ট্যান্ড এলাকা সড়কে এখন নিত্যদিনের চিত্র যানজট ও স্থবিরতা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়ছেন মুমূর্ষ রোগীসহ সাধারণ যাত্রী ও যানবাহন। যানজটের স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি সময় অপচয় হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও যানবাহনের চালকরা বলেন, যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা ও সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় এই সমস্যার অন্যতম কারণ। এছাড়া রাস্তা প্রশস্ত না হওয়াও আরেকটা সম্যসা। রিক্সা ও ভ্যানগুলোকে নিয়ন্ত্রণ, পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান ও রাস্তা প্রশস্ত করতে পারলে জনভোগান্তি অনেকটাই কমে আসবে।

বেলকুচি উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কালু প্রামাণিক বলেন, যানজট নিরসনে রিক্সা-ভ্যান চলাচল নিয়ন্ত্রণে আনতে হবে। যত্রতত্র ভাবে চলাচলের কারনে যানজটের সৃষ্টি হয়। এছাড়া ছোট ছোট ছেলেরা চালক হওয়ায় তারা কোন নিয়মনীতি মানে না। পৌর কর্তৃপক্ষ রিক্সা স্ট্যান্ড ও নাম্বার প্লেট দিলে এ সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ হওয়া সম্ভব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরিন জাহান বলেন, যানজট দূর করতে ইতিপূর্বে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান করা হয়েছে। অটোরিক্সা জন্য কয়েকটি সুনির্দিষ্ট পার্কিংয়ের স্থান তৈরি এবং সীমানা নির্ধারণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দৃশ্যপট পাল্টে যাবে। পাশাপাশি রিক্সা ও ভ্যানগুলোর চালকদের সচেতন হতে হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা