মোঃ হোসেন আলী ছোট্ট
এসো কাবিং করি সুন্দর জীআন গড়ি এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলা কর্তৃক ১০- থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ এর পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এঁর উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন, স্কাউটস জেলা শাখার কমিশনার গোলাম রসুল সাকলাই, সম্পাদক মহিদুর রহমান, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার কাহারুল ইসলাম জয়, মাহবুব উল আলম, বগুড়া, নওগাঁ, নাটোর ও জয়পুরহাটের উপপরিচালক পরেশ চন্দ্র বর্মন এবং নওগাঁ জেলা স্কাউটসের সহসভাপতি শরিফুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কাউট নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কাব স্কাউটদের শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে কাব স্কাউটদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ আয়োজকেরা জানান, ক্যাম্পুরীতে নওগাঁ জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮০ জন কাব স্কাউট ও স্কাউটার অংশ নিয়েছেন। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে কাব স্কাউটদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে।