শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

বেলকুচিতে নিখোঁজের ৪ দিন পর অটোভ্যানচালকের লাশ উদ্ধার, ভ্যান উধাও

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪.৩৮ পিএম

রেজাউল করিম, বেলকুচি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর এলাকায় নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক শেখ (৬০) নামে এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর ব্যবহৃত অটোভ্যানটির সন্ধান পাওয়া যায়নি।

নিহত আব্দুর রাজ্জাক শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত আরু শেখের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে নিজের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রাজ্জাক শেখ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

শনিবার দুপুরে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের বেলকুচির সমেশপুর এলাকায় হাবিব স্মৃতিসৌধের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশটি ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও অটোভ্যানটি ছিনতাইয়ের বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা