শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

মাহমুদপুরের মাদক সম্রাট বুলু ও শাশুড়ির যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫.৫৬ পিএম

যমুনার কথা প্রতিবেদক:

সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার মাদক সম্রাট কায়েস ওরফে বুলু সেখ ও তার চাচি শাশুড়ি মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরো দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। আদালতের অতিরিক্ত পিপি এ্যাড: শামসুজ্জোহা শাহান শাহ্ এ তথ্য জানান।

দন্ডপ্রাপ্ত কায়েস ওরফে বুলু সেখ মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখের ছেলে। তার চাচি শাশুড়ি মমতা খাতুন একই মহল্লার মৃত লিটন সেখের স্ত্রী।

মামলার বরাত দিয়ে এ্যাড: শামসুজ্জোহা শাহান শাহ্ বলেন, ২০১৭ সালের ১৭জুন কায়েস ওরফে বুলুর নিজ বাড়িতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে ১১২ গ্রাম হেরোইন, ২০০ পিচ ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সদর থানায় ৩জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ সকল আসামী বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সাক্ষ্য প্রমান শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় কায়েস ওরফে বুলু সেখ ও তার চাচি শাশুড়ি মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আর বিচার চলাকালে ৩নং আসামী একই মহল্লার শাহিন সেখ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বিচারক।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা