শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

যমুনায় অবৈধ বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১.১৪ এএম

যমুনার কথা প্রতিবেদক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ বৈদ্যুতিক শক (ইলেকট্রিক ফিশিং) যন্ত্র ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাছ শিকারে ব্যবহৃত ইলেকট্রিক ফিশিং সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেড়া পাঁচকড়িয়া গ্রামের ফরিদ শেখের ছেলে চান মিয়া (৩১) এবং মজিবর রহমানের ছেলে শাকিল (২৩)।

সিরাজগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা যমুনা নদীতে অবৈধ বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করে আসছিলেন। এ ধরনের কার্যক্রম মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) ভোরে কাজিপুর উপজেলার গোদারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ ধরনের অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা