শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫.০০ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা: 
“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জেও ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির সদস্যসচিব মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ৯টি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

“ফ্যামিলি কার্ড কর্মসূচি: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” এই লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।#

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা