শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭.৩৮ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা: 
“শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে এ ষবা হয়। সিডিপির ম্যানেজার মোশারফ হোসেনের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার রিয়াদুন জান্নাত রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায়।

আরো বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রওশন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, গুডনেইবারস্ এর কমিউনিকেশন টিম ম্যানেজার আল-ইমরান মঞ্জু, সিডিপি হেল্থ ম্যানেজার কে এম আবুল ফাত্তাহ, মেডিকেল অফিসার ডা: মো:আবু হাসান শেখ, সিডিসি সভাপতি এনামুল হক প্রমুখ।

সভায় বক্তারা শিশু অধিকার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ও জাতির কর্ণধার। তাই প্রতিটি শিশুর নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও সৃজনশীল বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশুই যেন শিক্ষা, চিকিৎসা, পুষ্টি ও নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা