রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শাহজাদপুরে চোখের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮.৩৩ পিএম

শাহজাদপুর সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ইসলামপুর ডায়া গ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ চিকিৎসা সেবা দেওয়া হয়। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন এ ক্যাম্পের আয়োজিন করেন।

তিনি বলেন, ইউনিয়নের অনেক অসহায় ও দরিদ্র মানুষ অর্থের অভাবে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। তাই প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতের সঙ্গে আলোচনা করে নিজ অর্থায়নে এ সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা