শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫.০০ পিএম

শাহজাদপুর সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ পিস ইয়াবাসহ মো. মনির শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১০ অক্টোবর) রাতে পৌর এলাকার ইসলামপুর রামবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির শেখ ওই গ্রামের মৃত সামাদ শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে ইসলামপুর রামবাড়ী এলাকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে রাত ১১টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মনির শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ৫ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির শেখ দীর্ঘদিন ধরে শাহজাদপুর ও আশপাশের এলাকায় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানায় পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের অভিযান ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা