শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শিক্ষার্থী দিয়ে পাঠদান করায় বেলকুচিতে- ৩ শিক্ষককে শোকজ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬.৫৮ পিএম

ফাতেমা,স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি পাঠদান করানোর অভিযোগে ১২২ নম্বর চরঘুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাঁদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।

শোকজ পাওয়া তিন শিক্ষক হলেন, রফিকুল ইসলাম, জান্নাত আরা ও লাভলী খাতুন। তাঁরা উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরঘুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান না করে নিজেদের পরিবর্তে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে পাঠদান করানোর অভিযোগ ওঠে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানালে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন জানান, সরকারি বিধিমালা লঙ্ঘন করে নিজের পরিবর্তে অন্য কাউকে দিয়ে পাঠদান করানো গুরুতর শৃঙ্খলাবিরোধী কাজ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই তিন শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা