শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

শীতের আগমনী বার্তা, ভোরের কুয়াশায় ঢাকা গ্রামবাংলার মাঠ

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯.৪৬ এএম

খাইরুল ইসলাম কামারখন্দ
শরতের শেষভাগেই যেন শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গ্রামবাংলার বিস্তীর্ণ মাঠ-ঘাট। দূরের গাছপালা কুয়াশার আড়ালে আবছা হয়ে উঠছে। সবুজ ফসলের মাঠে জমে থাকা শিশির আর স্নিগ্ধ কুয়াশায় বদলে গেছে চারপাশের চিত্র।

রোববার (১১ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশসিকা এলাকায় এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। সকাল সাড়ে ৫টার দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ ফসলের মাঠ। সূর্যের দেখা মিললেও কুয়াশার কারণে তার তেজ ছিল অনেকটাই ম্লান।

ভোরের কুয়াশায় কৃষিজমির সবুজ ফসল যেন আরও সতেজ হয়ে উঠেছে। মাঠের পাশ দিয়ে চলাচল করা মানুষের মধ্যেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। প্রকৃতিতে এখনো পুরোপুরি শীত নামেনি, তবে ভোরের কুয়াশা জানান দিচ্ছে—দরজায় কড়া নাড়ছে শীত।

প্রকৃতিপ্রেমীদের কাছে কুয়াশায় মোড়া এই ভোর যেমন সৌন্দর্যের, তেমনি কৃষকের কাছে এটি নতুন মৌসুমের ব্যস্ততারও ইঙ্গিত। কয়েকদিন পর ভোরের কুয়াশা আরও ঘন হয়ে শীতের প্রকৃত আবহ তৈরি করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা