শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সংসার চালাতে হিমশিম খাচ্ছে তাঁত শ্রমিকরা

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩.২৪ পিএম

বেলকুচি সংবাদদাতা:

তাঁত সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচিতে রং, সুতা ও কেমিক্যালের মূল্যবৃদ্ধির অজুহাতে তাঁত শ্রমিকদের মজুরি কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শ্রমিকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তাঁত মালিকরা মজুরি কমানোর পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়া এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের তাঁত শ্রমিকেরা।

স্থানীয় তাঁত শ্রমিকরা জানান, আগে প্রতি পিস শাড়ি তৈরির জন্য কারখানা মালিকেরা ৩০০ টাকা মজুরি দিতেন, সুতা ও রংয়ের দাম বাড়ার কথা বলে বর্তমানে তা কমিয়ে ২৪০ টাকা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, একই পরিমাণ শ্রম দিয়ে কাজ করলেও এখন তাদের আয় অনেক কমে গেছে। একদিকে কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকা, অন্যদিকে বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে তাঁত কারখানা মালিকরা জানান, বিশ্ববাজার ও স্থানীয় বাজারে রং, সুতা এবং প্রয়োজনীয় ক্যামিক্যালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তারা চরম লোকসানের মুখে পড়েছেন। ফলে বাধ্য হয়েই তাদের ব্যয় সংকোচন করতে হচ্ছে। তাদের দাবি, বর্তমানে মন্দা পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এ তাঁতশিল্পকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা