শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

সিরাজগঞ্জের চৌহালীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১.৫৫ পিএম

চৌহালী (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কার্যালয়ের আয়োজনে স্কুল চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে স্কুল কক্ষে আলোচনা সভা ও হাত ধোয়ার অনুশীলন কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও প্রশাসক মেহেদী হাসান শাকিল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজ হোসেন,

এছাড়াও সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার বিকল্প নেই। বিশেষ করে শিশুদের মধ্যে এই অভ্যাস গড়ে তোলার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয় এবং হাতে-কলমে অনুশীলন করানো হয়

এসময় চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম,
ইউ আর সি ইন্সট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রি, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, পিআইও আমিনুল ইসলাম , যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মোন্নাফ খান, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা